আমাদের কথা
ফোর অ্যাস্ট্রা গ্রুপ বাংলাদেশের একটি ব্যবসায়িক গ্রুপ। প্রতিটি প্রতিষ্ঠান একই প্ল্যাটফর্ম, একই মান আর একই কাজের ধরন নিয়ে চলে।

আমরা কোথায় যাচ্ছি
বাংলাদেশে বসে এমন ব্যবসা গড়া, যা পৃথিবীর যেকোনো জায়গায় টিকবে। আর প্রতিটি নতুন প্রতিষ্ঠান যেন আগেরটির চেয়ে কম খরচে, কম সময়ে দাঁড়াতে পারে — কারণ গ্রুপ যা চালাচ্ছে, নতুনটি সেটাই পেয়ে যায়।
আমাদের ভিত্তি
পণ্যের মান
যা বলা হয়েছে, ঠিক সেটাই পৌঁছাবে। সোর্সিং, স্টক আর প্রোডাক্ট পাতা — সবই এক হিসাবের মধ্যে।
ভরসার সেবা
ডাকলে সাড়া মেলে। অর্ডার, রিটার্ন বা অভিযোগ — সবই এমন কারও কাছে যায়, যিনি মীমাংসা করতে পারেন।
বিশ্বমানের লক্ষ্য
যে মান দেশের বাইরেও টেকে, সেই মানেই গড়া। ঢাকায় যা চলে, বাইরে চালাতে সেটা নতুন করে বানাতে হবে না।
থামে না যে বৃদ্ধি
প্রতিটি প্রতিষ্ঠান এমনভাবে গড়া, যাতে পরেরটি আরও এগিয়ে থেকে শুরু করতে পারে। প্ল্যাটফর্ম এক, মানও এক — শূন্য থেকে শুরু কম।
আমরা যেভাবে কাজ করি
মানুষ আগে
সমস্যা নিয়ে কেউ এলে এমন কারও সঙ্গে কথা বলেন, যিনি মীমাংসা করতে পারেন। আর যে সিদ্ধান্তে কর্মীর হাত ছিল না, সেটার সাফাই তাঁকে গাইতে বলা হয় না।
নতুন কিছু গড়া
ডেমো কিনে না এনে জিনিসটা নিজেরা বানাই। গ্রুপ যা চালায়, সোমবার সকালেই তা বদলাতে পারে।
সততা
যে দাম দেখানো হয়, সেটাই নেওয়া হয়। স্টকে যা লেখা, গুদামে তা-ই থাকে। ভুল হলে কাস্টমার ধরার আগেই নিজেরা বলি।
কাজের মান
শেষ মানে পরীক্ষা হয়েছে, লেখা আছে, বুঝিয়ে দেওয়া হয়েছে। একবার দেখিয়ে দিয়ে বাকিটা অন্যের ঘাড়ে ফেলা নয়।