মূল অংশে যান
Four Astra.

দায়বদ্ধতা

গ্রুপ নিজের কাছে যেসব প্রতিশ্রুতি রাখে। ব্যবসার হিসাব থেকে এগুলো আলাদা।

দায়বদ্ধতা

  • সময়মতো পেমেন্ট

    যে তারিখ বলা আছে, সেই তারিখেই ভেন্ডর আর সাপ্লায়াররা টাকা পান। দেরি হলে দেরি হওয়ার আগেই জানানো হয়, পরে নয়।

  • সৎ তথ্য

    ভুয়া ছাড় নেই, বানানো স্টকের সংখ্যাও নেই। কাটা দামে যা দেখানো হয়, সেই দামে জিনিসটা সত্যিই বিক্রি হয়েছে।

  • স্থানীয় নিয়োগ ও প্রশিক্ষণ

    ইঞ্জিনিয়ারিং আর অপারেশনের লোক বাংলাদেশ থেকেই নেওয়া হয়, প্রশিক্ষণও এখানেই। কাজটা বাইরে পাঠানোর জিনিস মনে করি না।

  • তথ্য থাকে নিজের জায়গায়

    কাস্টমারের তথ্য থাকে গ্রুপের নিজের সার্ভারে, বিক্রি হয় না কোথাও। কে দেখল, তার হিসাব রাখা থাকে।